• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালায় বক্তারা বলেন… ঈদগাঁও উপজেলা ঘোষনা হলেও নানান সুবিধা থেকে আমরা অনেক পিছিয়ে

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ এসোসিয়েশন ঈদগাঁওর আয়োজনে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,কুইজ প্রতিযোগিতাও পুরুস্কার বিতরন 
অনুষ্ঠান সম্পন্ন হয়।

৩১ মে (রবিবার) সকাল দশটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে
এসোসিয়েশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মোহাম্মদ জামশেদের সভাপতিত্বে ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র সাইদুল ইসলাম সাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটে রিনারি,এনিম্যাল সায়েন্স ডিপার্টমেন্ট সহযোগী অধ্যাপক ড.জসিম উদ্দিন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার মেডিকেল কলেজে (প্যাথলজি বিভাগ) সহযোগী অধ্যাপক ডা: রুপস পাল, লামা উপজেলার সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় সহকারী অধ্যাপক ফয়সাল ফারুক ও কক্সবাজার সরকারী কলেজ প্রভাষক জাহাঙ্গীর আলমসহ অনেকে।  

এ অনুষ্ঠানে সোহেল জাহান চৌধুরী তাঁর বক্তব্যে বলেছেন, ঈদগাঁও উপজেলা ঘোষনা হলেও যে  সুবিধা পাওয়ার কথা,উপজেলা ভিত্তিক যে কাজ গুলো হওয়ার কথা, উন্নয়ন হওয়ার কথা,সেদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের উপজেলার কথা বলার জন্য উপরে তেমন কেউ নেই। উপজেলা ভবন, হাসপাতাল এবং ফায়ার সার্ভিসও নেই। 

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মো:রেজাউল করিম, ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর,অনলাইন প্রেসক্লাব সদস্য জাওয়ান উদ্দিন। এসোসিয়েশনের পক্ষে অংশ নেন,আহসান আহমেদ (ঢাবি), জিয়াউল করিম শামীম (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়),নেওয়াজ শরীফ-(রাবি),মোহাম্মদ হানিফ (ঢাবি),বিএম বিশাল (চবি),আলেমুল হক (ঢাবি),নুরহান উদ্দিন (রাবি), মুজিবুর রহমান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), শাহিনুর রহমান (ঢাবি),ফাহিম আবরার সায়ীদ, (ইবি),মোহাম্মদ মোবারক (ইবি),ফাহিম আজিজ (জাবি) ও আনাছ (চবি)সহ আরো অনেকে। 

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয় ও কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরুস্কার প্রদানসহ লামা উপজেলার সহকারী তথ্য অফিসার, সরই ইউনিয়ন পরিষদ প্রশাসক হওয়ায় ঈদগাঁওর কৃতিমুখ রাশেদুল হক রাশেল কে সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা