নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,স্বাধীনতার ঘোষক,
আধুনিক বাংলাদেশের স্থপতি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৩১মে (রবিবার) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ-এর যৌথ নেতৃত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া,মোনাজাত পরিচালনা করা হয়। এই অনুষ্ঠানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।