• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার হড চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী ও দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে,বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তা প্রদান। নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে ৭২ হাজার ইয়াবসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মিযানমার সিমান্তে মাইন বিস্ফোরণ নিযে আলোচনা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বি এল এর আই গবেষণা ইন্সটিটিউট পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঈদগাঁওর ভাদীতলায় ডাকাতের তান্ডব, মারধর ও মোবাইল লুট: এলাকাজুড়ে আতঙ্ক জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু আউলিয়াবাদে মাদক ব্যবসা, উদ্বিগ্ন তরুন ও যুবসমাজ

ঈদগাঁও বাজারে ৫ম বারের মত ইজারা বিজ্ঞপ্তি

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার সরকারি হাট-বাজার সমূহ ইজারা কার্যক্রমের অংশ হিসেবে ৫ম বারের মত  ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।২রা জুন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

প্রকাশিত বিজ্ঞপ্তি মতে, ১৪৩৩ বঙ্গাব্দের অবশিষ্ট সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে ইজারা প্রদানের লক্ষ্যে সিলগালা খামে দরপত্র আহ্বান করা হয়। এবার ইজারার জন্য দুটি বাজার তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ ফকিরা বাজারের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৫৯২ টাকা এবং সিডিউল মূল্য ২ হাজার টাকা। অন্যদিকে ঈদগাঁও,জালালাবাদ ইউনিয়নের ঈদগাঁও বাজারের সরকারি মূল্য ৩ লাখ ২৭ হাজার ৭৩ হাজার ৫৬৭ টাকা এবং সিডিউল মূল্য ৬৬ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য যে, আগামী ৩ জুন থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে দর পত্রের সিডিউল বিক্রি করা হবে। ৯ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা গ্রহণ করা হবে এবং একই দিন দুপুর ২টায় দরপত্র খোলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র মতে,  পূর্ববর্তী ৪ দফায় বাজারগুলোর ইজারা সম্পন্ন না হওয়ায় ৫ম পর্যায়ে পুনরায় দরপত্র আহ্বান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এবার প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বাজার গুলো ইজারা কার্যক্রম সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা