• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে একবেলা খাবারের ঘোষনা মনিরের

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার মনির আহমদ ঘোষণা দিলেন অসহায়দের বিনামূল্যে খাওয়ানোর। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।

তিনি হলেন ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার মনির আহমদ। তরুণ বয়সেই নিজের ছোট বড় ব্যবসার পাশাপাশি সমাজের অবহেলিত, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য মানবতার কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জটিল ও কঠিন রোগে আক্রান্ত উপজেলার বিভিন্ন রোগি ও হতদরিদ্রের সমস্যা,অভাব ও বিপদ মুহূর্তে কিছুটা হলেও তিনি পাশে দাঁড়ান।

সম্প্রতি তিনি চট্টগ্রাম শহর থেকে যদি অর্থের অভাবে কোন রোগী ঈদগাঁও উপজেলায় পৌঁছতে বা ঈদগাঁও থেকে চট্টগ্রাম যেতে অক্ষম হয়,তবে তিনি বিনা পয়সায় এম্বুলেন্স সার্ভিস দেয়ার ঘোষণা দেন। যেটি ব্যাপক সাড়া ফেলেছে। 

বুধবার (৩জুন) তার নিজ ফেসবুক পেইজে পোষ্ট দেন সপ্তাহের প্রতি শুক্রবার জুমার পর  ঈদগাঁও বাসস্টেশনস্থ ক্যান্ডেল চত্বরে উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে একবেলা খাবার পরিবেশনের ঘোষণা দেন। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মনির আহমদ জানান, অনেক সময় আমরা দেখি, আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা প্রতিদিন দু’বেলা পেট ভরে খাবার খেতে পারে না। অথচ আমরা যদি সবাই স এগিয়ে আসি, তাহলে তাদের জন্য একটি বেলার খাবারের ব্যবস্থা করা খুব কঠিন নয়। আমার বিশ্বাস, আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে শুধু একদিনের খাবার নয়, সমাজে সহমর্মিতা, মানবতা ও পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর সংস্কৃতি গড়ে তুলতে পারব।

তিনি আরো বলেন, আসুন- আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই। কারণ ক্ষুধার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়া শুধু দান নয়, এটি সকলের সামাজিক ও মানবিক দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা