• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

কেশবপুরে পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারী আসামি সহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। গত বুধবার (৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের কে গ্রেফতার করে পুলিশ।

কেশবপুর থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুনের দিক-নির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক মোকলেছুর রহমান, সাইমুন হোসাইন, সঞ্জয় কুমার দাস, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহামুদ, লেলিন কুমার ও জুয়েল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেপ্তার করে
গ্রেপ্তার কৃত আসামি
১। ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের সামাদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৩),
২। মাগুরাডাঙ্গা গ্রামের মৃত সোলায়মান এর ছেলে বেল্লাল হোসেন (৩১),
৩।বড়পাথরা গ্রামের নজরুল ইসলাম মোল্ল্যার ছেলে তুহিন মোল্লা,
৪।ছোটপাথরা গ্রামের হযরত আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৪৬),
৫। কমলাপুর গ্রামের শরাফ গাজীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩),
৬।বাগদা গ্রামের মজিবর রহমানের ছেলে জামাল হোসেন (৩৩)
৭।বিদ্যানন্দকাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৩) কে গ্রেফতার করা হয়।

চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন, এএসআই নজরুল ইসলাম, কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি

৮।মেহেরপুর গ্রামের মৃত এরশাদ আলীর তিন ছেলে লিয়াকত মোল্লা (৫০),
৯। রুহুল কুদ্দুস (৪০),

১০।মোকলেছুর রহমান (২৮)
১১। রুহুল কুদ্দুস এর ছেলে সিহাব মোল্লা (১৮) কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা: রোকসানা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা