• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য নাইক্ষ্যংছড়িতে বিএড়িসির সরকারি জমি দখলের অভিযোগ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি শাহ-সুজা সড়কে ঝুঁকিপূর্ণ সেতু ২ টি পুনঃনির্মান জরুরী পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ঈদগাঁওয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্লাবিত ঈদগাঁওতে ছুরিকাঘাত-হত্যাকান্ড-কিশোর গ্যাং তৎপরতা, জনমনে উদ্বেগ সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে কাল রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন” ঈদগাঁওতে দোকান কর্মচারীকে ছুরিকাঘাত, গ্রেফতার-১ রাঙ্গামাটিতে ৪ উপজেলার সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম বন্ধ নাইক্ষ্যংছড়িতে অবৈধ পাহাড় কাটার দাযে অভিযান জরিমানা আদায়

ঈদগাঁওতে ছুরিকাঘাত-হত্যাকান্ড-কিশোর গ্যাং তৎপরতা, জনমনে উদ্বেগ

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক সময়ে সংঘর্ষ, ছুরিকাঘাত, হত্যাকাণ্ড ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।  অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা হীনতা তৈরি হয়।

জানা যায়, উপজেলার পালাকাটা, লরাবাগ ও স্টেশনসহ বিভিন্ন এলাকায় ঘটনা ঘটে। তৎমধ্য জালালাবাদ লরাবাগে মাত্র এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু পুরো উপজেলাজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়াও ঈদগাঁও স্টেশনে দোকানে ঢুকে  ছুরিকাঘাতের ঘটনায় একজন গুরুতর আহত হয়। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ভিডিও প্রচারের ঘটনায় কথিত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। 

স্থানীয়দের অভিযোগ,বিভিন্ন অপরাধমূলক কর্ম কাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান খুব একটা দেখা যায়না।

স্থানীয় বাসিন্দাদের মতে, উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং,সামাজিক বিরোধসহ সংঘর্ষের ঝুঁকি কবে কমবে? সময় মতো নজর দারি,তথ্য সংগ্রহ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা গেলে বহু ঘটনা এড়ানো সম্ভব হত।

সচেতন মহলের মতে, প্রশাসনের কার্যকরী পদ ক্ষেপ গ্রহণ, নিয়মিত টহল বৃদ্ধি, কিশোর গ্যাং দমনসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজর দারী এখন সময়ের দাবি।

এলাকাবাসীর দাবি, ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন না হলে জনমনে আস্থার সংকট হবে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করার আহবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা