• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন। ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান জ্ঞানহীনতার পরিচয়…..  ঈদগাঁও ভূমি অফিসের সীমানা প্রাচীরে বিজ্ঞপ্তি টাঙানোর পরেও ময়লা আবর্জনা….

ইসলামাবাদের রেলওয়ে স্টেশন কার্যক্রম বন্ধে ঝুঁকিতে রেলক্রসিং পারাপার

Reporter Name / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এখন রেলক্রসিং সতর্ক সংকেত না থাকায় ঝুঁকিতে পারাপার হচ্ছেন স্থানীয় লোকজন। দীর্ঘসময় ধরে স্বপ্নের ট্রেন আসা যাওয়া করছে। রেল সড়ক পারাপারে আতঙ্কে শিশু-কিশোর,বয়োবৃদ্ধ ও নারী-পুরুষরা। এপার ওপার পারাপার হয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান যেমন আসা-যাওয়া করছেন, তেমনি ব্যবসায়ী-চাকরিজীবী,কর্মজীবী ও বাজারমুখী কিংবা কর্মের সন্ধানে ছুটে যাচ্ছেন লোকজন।

জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার রেল সড়কের ইসলামাবাদ রেলওয়ে স্টেশন গত ২ জুন থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধে ট্রেন আসার আগ মুহুর্তে লাল ও সবুজ সিগন্যাল বাতি না জ্বলায় চরম ঝুঁকিতে রয়েছে সড়কে চলাচলরত নারী-পুরুষ,শিক্ষা্থী,ব্যবসায়ীসহ যানবাহন।

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের রেলওয়ে ক্রসিং পার হয়ে লোকজন প্রতিনিয়ত চলাচল করে যাচ্ছে। টেকপাড়া,পাহাঁশিয়াখালী,ইছাখালী পোকখালী,গোমাতলীসহ বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় কাজকর্মেই ছুটে যাচ্ছে মানুষরা। এই সড়ক দিয়ে প্রতিদিনই আনুমানিক ৬/৭ হাজারের মত নানা শ্রেনী পেশা লোকজন আসা যাওয়া করে থাকে। বেশ কয়েকদিন ধরে উদ্বেগ-উৎকন্ঠা আর চরম আতংক নিয়ে রেল ক্রসিং পারাপার করে যাচ্ছেন। দেখার যেন কেউ নেই।

প্রাপ্ত তথ্য জানা যায়, অপারেপশনাল কার্যক্রম বন্ধ মানে- টিকেটম্যান ছাড়া সবকিছু বন্ধ। রেলক্রসিংয়ে গেইটম্যান নেই ও সিগন্যাল বাতি জ্বলেনা। রেলওয়ে স্টেশন পাশ্ববর্তী রেলক্রসিং পারাপারে লোকজন অনিরাপদ হয়ে উঠেছে। কক্সবাজার-চট্টগ্রাম থেকে ট্রেন আসা যাওয়ার তেমন নিয়নমীতি নেই, ক্রসিং পারাপার কালীন সিগন্যাল লাইটও জ্বলেনা।

সচেতন মহলের মতে, কোটি টাকায় নির্মিত ঈদগাঁও উপজেলার একমাত্র রেল স্টেশন হচ্ছে ইসলামাবাদ। অপারেশনাল কার্যক্রম বন্ধ পরবর্তী দ্রুত চালু করে যাত্রী ও রেলক্রসিং পারা পারে লোকজনকে ঝুঁকিমুক্ত করনে ব্যবস্থা গ্রহণে উদ্বর্তন সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-নজর দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা