• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতি ইসলামাবাদে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২ পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ

ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পাহাড়ী জনপদ ঈদগড়ের হাসনাকাটা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত আনুমানিক ৯টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ খোরশেদ আলম এবং জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, ঈদগড় হাসনাকাটার আমিন উদ্দিন।

পুলিশ জানায়, তিনি এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ জানান, মাদক নির্মূলে চলমান অভিযান অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় মাদকের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা