• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৮ 

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এবং ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২৮ জুন) ভোররাতে ঈদগাঁও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তারকৃতরা হলেন, ১. ইসমাইল হোসেন মোর্শেদ (২৭), ২. আসমা (২৫)। মারামারি ও হুমকি মামলার পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ৩. মোঃ আজিমুল হক (৩৫), ৪. মোঃ শাহজাহান (৩০), ৫. মোঃ ইমরান (২৬)। পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, ৬. খালেদ বাদশা, ৭. আব্দুল্লাহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামী ৮. সুবল রুদ্র (৪৫)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মজুমদার বলেন, বিভিন্ন মামলার ভিত্তিতে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা