• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূর্ভোগ চরমে

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে সকাল থেকে থেমে থেমেই বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার অলিগলির সড়ক প্লাবিত হয়েই জনদুর্ভোগ চরমে উঠেছে। 

পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ঈদগাঁও বাজারের অলিগলির জনগুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়ক যেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়ে থাকে।

রবিবার (৫ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি ড্রেন দিয়ে সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় সড়কটি পানিবন্দি থাকে। পানি পেরিয়ে প্রতিনিয়ত ব্যবসায়ী,পথচারী নারী-পুরুষরা যাতায়াতে নিদারুন কষ্ট পাচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই। 

অন্যদিকে হাসপাতাল সড়কের মাথায় ফরাজী পাড়া সড়কের টমটম অটোরিকশার অস্থায়ী স্টেশন রয়েছে। হাসপাতালে আগত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার বিভিন্ন রোগীরা এসে থাকেন। তারাও সড়কে কাদাযুক্ত পানি পেরিয়ে হাসপাতালে সেবা নিতে যেতে দেখা যায়। এছাড়াও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা ও এই সড়কটি দিয়ে প্রতিদিন কাজেকর্মে আসা যাওয়া করে থাকে। হাসপাতালগামী রোগীসহ স্বজনদের দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। অপরদিকে সড়কের দুপাশের স্থায়ী ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা বানিজ্য নিদারুন বিপাকে পড়েন। ঠিক একইভাবে চাউল বাজার, তরকারী বাজার সড়ক ও পাইপ বাজার পানিতে ভরপুর। 

আবুল বশর জানান, অল্প বৃষ্টিতে হাসপাতাল সড়কসহ ভেতরে পানিতে সয়লাব হয়ে পড়ে। যার ফলে রোগীরা চলাফেরায় চরম ভোগান্তিতে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সুনজর দেয়, তাহলে রোগীরা অন্তত জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে। 

স্থানীয়রা জানান, বৃষ্টিপাতে অলিগলির সড়ক সমুহে পানিতে সয় লাভ হয়ে পড়ে। পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ বহু  জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি। যার ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা মানুষরা।

ফার্মেসী ব্যবসায়ী তৌহিদ জানান, ড্রেনের চেয়ে হাসপাতাল সড়কটি নিচু। সেই সব কারনে বৃষ্টির পানি জমে থাকে প্রায়শ। সময়োপযোগী, টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কে জনদুর্ভোগ আরো বাড়তে পারে। 
সচেতন মহলের মতে, প্রতিবছর বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ নালা-নর্দমা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা