• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তির পথে মাছ ধরার বিশেষ কৌশল “চাঁই”

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

একসময়ে গ্রামীণ জনপদে বষার্কাল এলে মাছ ধরার ধুম পড়তো। বর্ষা মৌসুমে ভারী বষর্ণ উপেক্ষা করে গ্রামের কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাছ ধরতে চাঁই নিয়ে ছুটতেন। জমির আইল, ছরা, ঝণার্ অথবা ডোবার কোল ঘেঁষে বসিয়ে দিতেন গ্রামীণ জনপদের অন্যতম লোকজ উপকরণ মাছ ধরার ‘চাঁই’। কিন্তু বতর্মান সময়ে কৃষিজমি ও খাল, ডোবা, পুকুর ভরাট ও আধুনিকতার প্রচলনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের ইতিহাস ঐতিহ্যের নিদশর্ন মাছ ধরার বিশেষ কৌশল ‘চাঁই’।

জানা যায়, ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় গ্রামে মাছ ধরার অন্যতম উপকরণ ছিল ‘চাঁই’। বষার্কালে গ্রামবাংলার কৃষক থেকে শুরু করে অধিকাংশ মানুষরা মাছ ধরতে চাঁই নিয়ে বেরিয়ে পড়তেন। তারা পানি চলাচলের মুখে বিশেষ কৌশলে ’চাঁই’ বসিয়ে দিতেন। বসানোর কয়েক ঘণ্টা পর পুনরায় এসে ‘চাঁই’ তুলতে দেখা মিলতো পুঁটি, টেংরা, টাকি ও কইসহ হরেক রকমের সুস্বাদু মাছ। বতর্মান সময়ে অপরিকল্পিতভাবে পুকুর, ডোবা, জমি ভরাটের ফলে সংকুচিত হচ্ছে মাছ ধরার সুযোগ। ফলে দিনে দিনে যেন হারিয়ে যাচ্ছে মাছ ধরার ‘চাঁই’। 

স্থানীয় আজিজ ও পুতু জানান, এখন চাঁই কিছু কিছু জায়গায় দেখা গেলেও অধিকাংশ ক্ষেত্রে নেই। জাল নিয়ে মাছ ধরে যাচ্ছেন অনেকে। এমন দৃশ্য বিভিন্ন এলাকায় দেখা যায়।

ঈদগাঁও বাঁশঘাটা সড়কসহ হাট-বাজার ঘুরে দেখা গেছে, কজন ব্যবসায়ী বাঁশ, বেতের তৈরি বিভিন্ন উপকরণের পাশাপাশি দু’একটা ‘চাঁই’ বিক্রির জন্য রাখলেও জালের এ যুগে ক্রেতাদের তেমন আগ্রহ নেই চাঁইয়ের প্রতি। 

বয়োবৃদ্ধরা জানান, পূর্বেকার দিনে বর্ষা মৌসুমে গ্রামে মাছ ধরার উৎসবে মেতে উঠতো লোকজন। পানি চলাচলের মুখে চাঁই বসিয়ে প্রতিদিন তাজা মাছ ধরা হতো। কিন্তু বতর্মানে খাল-বিলে পানি থাকলেও পযার্প্ত মাছ না থাকায় ধীরে ধীরে কমছে চাঁইয়ের ব্যবহার। অন্যদিকে শিল্পায়নের প্রভাব ও কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যের প্রতীক চাঁই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা