• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

রামুর কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৮৪ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানিতে পড়ে নিরঞ্জন দাশ (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়িস্থ তার কর্মস্থল থেকে আসার পথে গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বিলের মাঝখানে একটি কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরঞ্জন দাশ কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হওয়ার সময় নিরঞ্জন দাশের পা ফসকে যায়। এতে তিনি প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন। পরে নৌকাযোগে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি সভাপতি ছৈয়দ আলম বন্যাকবলিত সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা