• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে কক্সবাজারের পেকুযায় বন্যা দুর্গতদের খাদ্য  সহায়তা প্রদান ও ড্রোনে উপস্থিতি পর্যাবেক্ষেণ

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম 

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান নাইক্ষ্যংছড়ির টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্যাটালিয়নটি।

সোমবার (১৩ জুলাই) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার নবগঠিত পেকুয়া সদর ইউনিয়নের বলির পাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামে শুকনা খাদ্যসামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

১১ বিজিবি সূত্রে জানা যায়, তিনটি গ্রামের মোট ৫০০ জনের মাঝে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মধ্যে ৫১০টি শুকনা খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, গুড়, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।

এছাড়াও আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা