• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

রাজস্থলীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজস্থলী প্রতিনিধি।

প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইউছুপ হাসান। সভায় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, সুমন খান, স্বাস্থ্য কমপ্লেক্স  আরএমও ডা, জিয়া উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মৌলনা ফরিদ আহম্মদ, কৃষি অফিসার মিন্টু মিয়া, প্রানী সম্পদ কর্মকর্তা নোমান , মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা,পল্লি সঞ্চয় কর্মকর্তা রতদ দেব, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, সমাজ সেবা লীজা চাকমা সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউছুপ হাসান বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন  প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দের মাঝে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সমন্বয়ে সচ্ছতার মধ্যে তালিকা প্রেরণ করে ত্রান বিতরণের বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা সিদ্ধান্ত গৃহিত হয়।
ছবি ক্যাপসন, রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক দুর্যোগ বাস্তবায়ন কমিটির সভায় বক্তব্য রাখছেন ইউএনও ইউছুপ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা