সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বিলাইছড়ি ফারুায়া ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করল ঠিকাদার উত্তম তঞ্চঙ্গ্যা ও তার বন্ধু মহল।
সোমবার (১৩ জুলাই) গোয়াইছড়ি এলাকার ১১০ পরিবারের মাঝে ৩৩ হাজার টাকা বিতরণ করা হয়। জানা গেছে ফারুয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা ও এলাকার হেডম্যান- কার্বারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে।