• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় “এডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ সোহান

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম হিসেবে আলোচনায় রয়েছেন চৌধুরী ফাহাদ বিন ফিরোজ সোহান। তিনি কৈয়ারবিল ইউনিয়নের পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। 

ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি সাবেক ছাত্রনেতা, দক্ষ সংগঠক এবং পেশায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন বিজ্ঞ আইনজীবী। তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন  সামাজিক উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজ ইউনিয়ন ও উপজেলায়  মানবিক কাজকর্মে সক্রিয়  দায়িত্বও পালন করেছেন।এছাড়া বিভিন্ন সময়ে এলাকার রাস্তাঘাট ঝুঁকিপূর্ণ থাকাকালীন এলাকাবাসীদের সংগঠিত করে মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জোড়ালো ভূমিকা পালন করেন। নিজ ইউনিয়নের হতদরিদ্র বিচারপ্রার্থীদের আইনি সুবিধা দেয়ার জন্য তিনি সমধিক আলোচিত। স্থানীয়দের একাংশের দাবি, তরুণ নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকার  কারণে নিরহংকার ব্যক্তিত্ব  চৌধুরী ফাহাদ বিন ফিরোজ সোহান চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। 

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ সংস্কারে ভুমিকা পালন, খেলাধুলা ও ধর্মীয় মাহফিল আয়োজনে পৃষ্ঠপোষকতা,হতদরিদ্রদের বিনামূল্যে আইনি সেবা প্রদান  এবং জনগণের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভুমিকা রাখার কারণে তিনি ইউনিয়নের আপামর জনসাধারণের  আস্থা অর্জন করেছেন বলে সমর্থকদের অভিমত।তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি নির্বাচনের তফসিল ঘোষণার পর  আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা