• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
ইসলামাবাদে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২ পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ

বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত।

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলী।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াতে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রতি বছর একটি রত্রযাত্রা অনুষ্ঠান হলো এই বছরে বাঙ্গালহালিয়াতে দ্বিতীয় বারের মতো রাধা মদন গোপাল গিড়ি ধারী মন্দির রত্রযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।বাঙ্গালহালিয়াতে রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সুত্রে জানা যায়, গত ১৬শে জুলাই (বৃহস্পতিবার) রথযাত্রা উপলক্ষ্যে সকালে বাঙ্গালহালিয়া বাঙ্গলহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরি ধারী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষ্যে দিনব্যাপী জগন্নাথ দেব এর পূজা,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,আরতি কীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন করা হয়।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া দুপুর ৩টায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরি ধারী মন্দিরের সামনে থেকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন শেষে রথ টেনে নিয়ে বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে আবাসিক হিন্দু পাড়া হয়ে স্ব স্ব মন্দিরে মাসির বাড়িতে এসে শেষ হয় ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ,রাধা মদন গোপাল গিড়ি ধারী মন্দির অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি,মাধব বন্দু বাবাজী,পংকজ ভুষন চৌধুরী,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য ও সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদ্ যাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ও রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিকু কুমার দে, প্রধান উপদেষ্টা পংকজ ভুষন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শিবু ধর,সহ-সভাপতি প্রিয়লাল দত্ত,রিটন দত্ত, সুব্রত দে,বিশু মৌলিক,বিপ্লব মৌলিক, সাংবাদিক মিন্টু নাথ,লাভলু মৌলিক প্রমুখ।বাঙ্গালহালিয়া রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সুত্রে আরো জানা যায়, আগামী ২৬ই জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সফল সমাপ্তি ঘটবে। আর ওইদিন সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠামালার আয়োজন থাকবে মন্দির গুলোতে। এদিকে অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ছিলেন চন্দ্রঘোনা থানা পুলিশ।

ছবি ক্যাপশনঃ-বাঙ্গালহালিয়া রাধা মদন গোপাল গিরি ধারী সেবা কুঞ্জ থেকে বর্ণাঢ্য রথ শোভাযাত্রার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা