• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
দক্ষিণ জেলা জাতীয় পার্টি সদস্য  সচিব আবদুস সাত্তার রনি  ইন্তেকাল কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ

কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা  প্রতিনিধি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে হতে  নিখোঁজের আড়াই দিনের মাথায়  ভাসমান অবস্থায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদ (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। গণমাধ্যমসূত্রে  জানা গেছে, সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।

মাসুদের মেয়ে  মাইশা আক্তার তমা জানান, গত শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাইয়ে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তাঁর বাবা নিখোঁজ হন। পরে একই এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিখোঁজের পর শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সার্বক্ষণিক সহযোগিতা করেন। মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা