• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যার্তদের মাঝে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার ত্রাণ বিতরণ ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে যৌথ অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক, পুড়িয়ে ধ্বংস রাজস্থলী টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। ঈদগাঁওতে দীর্ঘকালেও গড়ে উঠেনি পাকিং ব্যবস্থা : অঘোষিত যান বাহন স্টেশন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ঈদগাঁও থানা পুলিশ

বাংলাদেশ মিয়ানমার সিমান্তে নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বাংলাদেশ মিযানমার সিমান্তের
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে
মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন -৩৪ বিজিবি

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
বিজিবি সূত্র জানায়, রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় ডাকবাংলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। ধারাবাহিক এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও বিভিন্ন অবৈধ পণ্য জব্দের পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা