• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

রামুর গর্জনিযা কচ্ছপিযাতে বন্যায গরুর বাজার সড়ক সহ ব্যাপক ক্ষতি , দ্রুত সংস্কারের দাবি

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত গরুর বাজারসংলগ্ন সড়কটি টানা ভারী বর্ষণ ও ছোট জাংছড়ি নদীর পানি বিপদ সীমানার উপর দিয় প্রবাহিত হয়ে তীব্র স্রোতে মারাত্মকভাবে বেশ কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এই এলাকার গ্রাম কমিটির সভাপতি হাবিব উল্লাহ,মনসুর জানান গেল কয়েক দিনের টানা ভারী বর্ষণে ছোট জাংছড়ি নদীর পানি বৃদ্ধি পেয়ে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়কের কার্পেটিং উঠে গেছে এবং বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্তমানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে প্রতিদিন বাজারে আসা নাইক্ষ্যংছড়ির আশার তলী,ফুলতলী ও কচ্ছপিয়ায় ইউনিয়নের মৌলভীর কাটা, বদু পাড়া,মাষ্টার পাড়া,জাংছড়ি, হাজির পাড়া বালুবাসাসহ ১০ গ্রামের হাজার হাজার ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে পায়ে চলাচল করতে হচ্ছে।

ভারী বর্ষণের কারণে সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে ভাঙন আরও বাড়বে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সড়কটি গত বছর সংস্কার করা হলেও নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে চলতি বর্ষা মৌসুমেই এটি আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফর রহমান কাজলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সংস্কার কাজ শুরু হলে জনদুর্ভোগ কমবে এবং এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা