• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে মতবিনিময় সভা ও হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক পটিয়ায় শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় জশ্নে জুলুছ পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

সোহেল জাহান চৌধুরীর উদ্যোগে ঈদগাঁও-কক্সবাজার সিএনজি ভাড়া জনপ্রতি  ৮০ টাকার সিদ্ধান্ত

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও-কক্সবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৯০ থেকে কমিয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর বাড়ীতে আয়োজিত এ বৈঠকে সিএনজি চালক,মালিকপক্ষের প্রতিনিধি এবং সংশ্লিষ্টরা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

চেয়ারম্যান সোহেল জাহান জানান,যাত্রীদের স্বার্থও পরিবহন সংশ্লিষ্টদের বাস্তবতা বিবেচনায় আলোচনা করে উভয় পক্ষের সম্মতিতে ভাড়া ৮০ টাকা নির্ধারণ করা হয়। নতুন ভাড়া আগামী কাল (শুক্রবার) থেকে কার্যকর হবে।

তিনি আলোচনায় অংশ নেওয়া চালক, মালিক প্রতিনিধিও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতাসহ ইতিবাচক মনোভাবের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এই সিদ্ধান্তে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা