• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়ক……  জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন

Reporter Name / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজার-চট্টগ্রাম রেল সড়কে ক্রসিং পয়েন্ট যাত্রী ও যানবাহন সড়ক পারাপারে নিরাপত্তার জন্য স্থাপিত বেরিয়াল নষ্ট হয়ে দূর্ঘটনার শংকায় রয়েছেন স্থানীয় লোকজন। এলসি-৭২ লেবেল ক্রসিংয়ে বেরিয়াল নষ্টের কথা গেইটম্যান সূত্রে জানা যায়। 

জানা যায়,রেল সড়কের জালালাবাদ পালাকাটা বটতলীপাড়া রাস্তারমাথা পয়েন্ট স্থাপিত লেবেল ক্রসিংয়ের দুটি রেবিয়াল নষ্ট হয়ে যায়। সড়কের পাশ্ববর্তী স্থানে অস্থায়ী ভিত্তিতে আরো দুটি বেরি যাল বসানো হয়েছে। এগুলো দিয়েই কোন রকম ট্রেন আসা-যাওয়াকালীন সময়ে লক দিয়ে কিছু ক্ষনের জন্য যাতাযাত পথ বন্ধ করে রাখা হয়। 

দেখা যায়,ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের লেবেল ক্রসিং এলাকায় রাস্তার দুইপাশে বড় বেরিয়াল দুটি লকের ক্ষেত্রে চলাচল অযোগ্য বা নষ্ট হয়ে যায়। একটিতে সিকল দিয়েই তালাবদ্ধ, অন্যটি স্বাভাবিক। পাশে স্থাপিত বেরিয়াল গুলো অতি বৃষ্টির কারনে মাটি নরম হয়ে যাওয়ায় সেগুলো পড়ে যাচ্ছে। 

সূত্র মতে, স্থাপিত বেরিয়াল দুইটি কক্সবাজার – চট্টগ্রাম রেল সড়ক উদ্বোধনের পর থেকেই নষ্ট প্রায়। পরবর্তীতে অস্থায়ী আরও দুটি স্থাপন করা হলেও সেগুলো মাটির তলা নরম হয়ে পড়ায় নড়বড়ে অবস্থায় রয়েছে। এসব বেরিয়াল দিয়ে লক সৃষ্টি করে দ্রুতগামী ট্রেন থেকে সড়কে চলা চলরত নানান যানবাহন,যাত্রী নিরাপত্তা অসম্ভব হয়ে উঠেছে। দূঘটনার আশংকা কাটছেনা।

সচেতন মহল জানান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত পূর্বক নষ্ট বেরিয়াল দুইটি পরিবর্তন করে নতুন স্থাপনের মাধ্যমে সড়ক পারাপারে নিরাপত্তা তথা দূর্ঘটনা প্রতিরোধে নিশ্চয়তা প্রদানের দাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা