• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
অপহৃত মোটরসাইকেল চালককে গহীন জঙ্গল থেকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু রামুর ঈদগড়,গর্জনিয়া ও কচ্ছপিয়াতে চারা বিতরণ করেন লুৎফুর রহমান কাজল এম, পি ৩৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ২ ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২  ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী টানা বৃষ্টিতে বাঙ্গালহালিয়াতে দুই কোটি টাকার ব্যয়ে নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারটি পাহাড় ধসের পথে, ওয়াল স্থাপনের দাবি এলাকাবাসীর

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে জিম্মি করে মারধর ও নগদ দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ঈদগাঁও থানাধীন শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঈদগাঁওয়ের মধ্যম শিয়া পাড়ার ফারুক মিয়া এবং দরগাহপাড়া এলাকার মো. সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া।

পুলিশ ও অভিযোগ সূত্র জানান, ভুক্তভোগী রহিম উদ্দিন মধ্যম শিয়াপাড়ার সোনা মিয়ার ছেলে,পেশায় একজন ব্যবসায়ী। ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে বারটার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নিজ বসতবাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ফারুক, সাজ্জাদসহ আরও কজন তার গতিরোধ করেন। এই সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে। তার কাছে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঈদগাঁও থানা পুলিশের একটি দল শিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন আসামির মধ্যে প্রধান দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, ভুক্তভোগীর ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধার ও পলাতক অপর আসামিদের গ্রেফতারে পুলিশের সম্ভাব্য সকল স্থানে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা