• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নে একরাতে দুই বসতবাড়িতে ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ আর আতঙ্ক বিরাজ করছেন। স্থানীয়রা তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারসহ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা জোরদারের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়,৩০ জুলাই বৃহস্পতিবার ভোররাত আনুমানিক তিনটার দিকে ইউনিয়নের পশ্চিম পোকখালীর মোহাম্মদ হোছনের বসত বাড়িতে ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা,মোবাইলসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

একই রাতে ইসলামাবাদের পাহাশিয়াখালী টেকপাড়ায় সাবেক মেম্বার নুরুচ্ছফা বসতবাড়িতেও ডাকাতি ঘটনা ঘটে। সেখানে নগদ অর্থ,স্বর্ণালং কার লুটসহ পরিবারের মহিলা সদস্যাকে ব্যাপক মারধর করেছে বলে জানা যায়।

এ বিষয়ে স্থানীয় মেম্বার নজরুল ইসলাম (নুকু) জানান, সাবেক মেম্বার নুরুচ্ছফার বসতবাড়ীতে রাতে পুরুষ কেউ না থাকার সুযোগেই বাহিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা নগদ অর্থও আত্বীয় স্বজনদের জমা রাখা স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় ডাকাতরা নুরুচ্ছফার স্ত্রীকে ব্যাপক মারধর করেন। ঘটনাস্থলে ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ অন্যান্য কর্মকর্তাও পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন।

ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বসত বাড়ীতে ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুচ্ছফার বাড়ীতে ডাকাতদল প্রবেশ করে ১৫/২০ লাখ টাকা, প্রায় ৩০/৩৫ ভরির মতো স্বর্ণালংকার নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে বসত বাড়ি দুটি পরিদর্শন করা হয়। পুলিশি তদন্ত চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা