• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Headline
ঈদগাঁওয়ের গ্রামাঞ্চলে বড়পাতার সেই বটবৃক্ষ এখন শুধুই স্মৃতি…… পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঈদগাঁওতে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে এক গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় মহাসড়কের ঈদগাঁও গরুর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।
মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে আলমাছিয়া মাদ্রাসা সড়ক ঘুরে বাস স্টেশনে  এসে সমাপ্ত হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখে উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার উদ্দিন বাবুল ও উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। 
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জালালাবাদ বিএনপি সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি,পোকখালী বিএনপি সভাপতি এ,এইচ সেলিম উল্লাহ, ঈদগাঁও সাধারণ সম্পাদক অহিদুর রহমান কোম্পানি, জালালাবাদ সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, পোকখালী বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, ইসলামাবাদ সাধারণ সম্পাদক নুরুল হক, ইসলামপুর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজম গীর,উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা