• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদে নব প্রতিষ্ঠিত আন নূর মডেল হেফজখানাও এতিমখানার এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতিম ও অসহায় দেরকে সম্পূর্ণ ফ্রীতে পাঠদানের ঘোষণাও দেন।

৭ আগষ্ট (বাদে জুমা) ইউনিয়নের পালাকাটা ঘুমগাছতলা ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের পাশ ঘেষে অবস্থিত মডেল হেফজখানা প্রাঙ্গনে হাফেজ আবদুল মাজেদের সভাপতিত্বে পরামর্শ সভায় উপস্থিতি থেকে মতামত ব্যক্ত করেছেন হেফজখানা শুভাকাঙ্ক্ষী চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার চতইন্যাগলি আবদু রাজ্জাক তাহফিজুল কোর আন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ  মাওলানা হাবিব উল্লাহ, চকরিয়া রামপুর মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আবু বকর ও ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব যুগ্ন সম্পাদক এম আবু হেনা সাগরসহ হেফজখানার ছাত্ররা।

এলাকার সন্তানদেরকে কুরআনের আলোয় আলোকিত করতে উক্ত হেফজখানায় ভর্তি করার আহবান জানানো হয়। অভিজ্ঞ ও দক্ষ হাফেজ শিক্ষকদের তত্ত্বাবধানে উন্নত পরিবেশে হিফজ,নাজেরাসহ ইসলামি শিক্ষার পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের বদ্ধপরিকর। একজন আদর্শ,নৈতিক ও কুরআনের হাফেজ প্রজন্ম গড়ে তোলার লক্ষে হেফজখানাটি হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছেন। 
এছাড়াও হেফজখানা ও এতিমখানার প্রচারনার লক্ষে ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে হেফজ খানার কল্যানে এলাকাবাসীকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। 

সমাপনী বক্তব্য হেফজখানা পরিচালক হাফেজ মাওলানা আবদুল মাজেদ এলাকার অসহায় ও এতিম শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠদান করার ঘোষনা দেন। সচ্ছল পরিবারের ছাত্রদের কাছ থেকে নামমাত্র ফি নেওয়া হয় বলেও জানালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা