• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

ইসলামাবাদে ছুরিকাঘাতের পরেও শেষ রক্ষা হয়নি ডাকাতের,আটক ১ 

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ইসলামাবাদে বসতঘরে ডাকাতির সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েও এক ডাকাতকে ধরে ফেলেছেন শাহাদত আনোয়ার শিবলী ওরফে বাবু নামে এক যুবক। 

শনিবার (৮ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার ইসলামাবাদের  খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবুকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ধরা পড়া ডাকাতকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহত বাবু ঐ এলাকার ডাকাতির শিকার বসতঘরের মালিক আব্দুল মালেকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভেঙে যায়। ঘরের ভেতরে ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার করে এগিয়ে যান। এসময় এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করলে বাবু হাত দিয়ে আঘাতটি প্রতিহত করেন। পরে তিনি এক ডাকাতকে ঝাপটে ধরে ফেলেন। তখন অন্য ডাকাতরা পালিয়ে যায়। এতে বাবুর ডান হাত গুরুতর জখম হয়। পালিয়ে যাওয়া ডাকাতরা তার মোবাইল ফোন, হাতের আংটি ও অন্যান্য অল্প কিছু জিনিস নিয়ে যায় বলে জানান চাচা সরওয়ার।

প্রতিবেশী সাবেক উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক জানান, ডাকাতির খবর পেয়ে আহত যুবকের চাচা সরওয়ারের ফোন পেয়ে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে আহত বাবুর অবস্থা গুরুতর দেখে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠান। একই সঙ্গে থানার ওসির সঙ্গে কথা বলে ধরা পড়া ডাকাতকে পুলিশের হাতে হস্তান্তরের ব্যবস্থা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, গত দুই সপ্তাহে ঈদগাঁও উপজেলা জুড়ে অর্ধ ডজনের বেশি ডাকাতির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা