• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন ইউএনও। ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড… ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি বান্দরবানো সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ সমাপনী: দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান নাইক্ষ্যংছড়িতে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঈদগাঁও ইউনিয়ন পরিষদ উদ্যােগে তিনচাকার বিভিন্ন যানবাহনের লাইসেন্স বিতরণ বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা 

পটিয়া পৌরসভা এলডিপি’র মিষ্টি বিতরণ, রাষ্ট্রপতি নির্বাচন: ১১দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কর্নেল (অবসর) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
৯ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীর নাম ঘোষণা করেন।আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে নির্বাচনে ১১ দলীয় ঐক্যর প্রার্থী অলি আহমদের নাম ঘোষণা করায় রবিবার সন্ধায়
পটিয়া পৌরসভা এলডিপি মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ড জামাত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন, পৌর এলডিপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, দিদারুল আলম টিপু, খোরশেদ আলম, মোহাম্মদ বেলাল, নুরু সওদাগর, জায়েদুল হক, জসিম সওদাগর, বাবুল, ইব্রাহিম কানুন রশিদ, জামশেদ প্রমুখ। পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ১১ দলীয় জোট সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তাব দিয়ে এ প্রস্তাবে লিবারেল ডেমোক্রেটিক পাটি এলডিপির সন্তোষ প্রকাশ করেন এবং
দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা