• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণসভা পটিয়ার নাইখাইনে  পেশাজীবি  দলের যুগ্ম আহবায়ক  খোরশেদ আলমের উপহার সামগ্রী বিতরণ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা…….  ঈদগাঁওতে ‘এসকে ফাউন্ডেশন’ পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ঈদগাঁওতে ৫৫তম সমবায় দিবস বর্ণাঢ্য পালিত

নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পানিতে ডুবে এহসানুল করিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমতলীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল করিম ওই এলাকার শামসুল আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে এহসানুল করিম বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত একটি খালে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু এহসানুল করিমের অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ সংবাদ লেখা পর্যন্ত শিশুটির দাফন কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা