Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রুমায় পাল্টাপাল্টি গুলিবর্ষণ ; সেনা কর্মকর্তাসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি

রুমা উপজেলায় রুমা সেনা জোনের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে রুমা জোনের সেনা কর্মকর্তা ও তিন সন্ত্রাসীসহ ৪ জন নিহত হয়েছে।এতে সেনা সদস্য একজন আহত ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি মো. হাবিবুর রহমান (৪৫), বরিশাল জেলা বাসিন্দা ও আহত ব্যক্তি ফিরোজ (২০), সে সাতক্ষীরা জেলা বাসিন্দা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীদের কোন পরিচয় পাওয়া যায়নি।

২ ফেব্রুয়ারী বুধবার রাতে রুমা উপজেলা বথি পাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটে।

সেনাবাহিনী প্রেস রিলিজ সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ২৮ বীর রুমা জোনের রাইক্ষ্যয়াং লেক আর্মি ক্যাম্পে সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা হাবিব নেতৃত্বে বথি চন্দ্র পাড়া নামক এলাকায় অভিযান চালায় । অভিযানে সন্ত্রাসীরা টের পেলে এলোপাতারি গুলি ছুড়লে বিপরীত থেকে সেনাবাহিনী গুলি ছুড়তে থাকে। গোলাগুলিতে সন্ত্রাসীদের ৩ জনসহ সিনিয়ন ওয়ারেন্ট কর্মকর্তা হাবিবের মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে ৪জনের নিহত হয়। এসময় ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্য ফিরোজের পায়ে গুলি লাগলে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।

এসময় ঘটনাস্থল হতে একটি এসএমজি, ৩টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম চৌধুরী নিশ্চিত করে বলেন, লাশগুলো কিছুক্ষন আগে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!