Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে ৯০ লক্ষ অর্থের ব্যায়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

আকাশ মারমা মংসিং

বান্দরবান চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০লক্ষ টাকা অর্থের ব্যয়ে একটি যাত্রী ছাউনী নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০লক্ষ টাকা ব্যয়ে বীর বাহাদুর বিদ্যানিকেতনের ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

২০ মার্চ রবিবারবদুপুরে ৬নং ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকায় অবস্থিত বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের বিভিন্ন উন্নয়ন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করা হয়।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ,সদস্য ক্যসাপ্রু,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষা ক্ষেত্রে আগের চেয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে পার্বত্যঞ্চল। শিক্ষার উন্নয়নের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে ,এলাকার শিক্ষার হার বাড়লে দারিদ্রত্য কমে আসবে এবং শিক্ষিত জাতি দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, পার্বত্য এলাকার দুর্গম এলাকাগুলোতে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে অসংখ্য স্কুল-কলেজ স্থাপন করা হয়েছে আর সেই সাথে বান্দরবান সদরের সুয়ালক এলাকায় স্থাপিত হয়েছে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা পাহাড়ের মানুষের কাছে পৌছে দেওয়া হবে। সেইসাথে শিক্ষার মান যাতে আরো গুনগত হয় সেই দিকে সরকার নজর দিয়েছে। তাই আগামীতেই প্রত্যেক স্থানে শিক্ষার আলোর ছড়িয়ে যাক সেই প্রত্যাশা রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!