Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আকাশ মারমা মংসিং

“শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মুলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবাগত ছাত্র ও ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীরা প্রবেশ পর মুখরিত হয় কলেজ ক্যাম্পাস। পরে নবাগত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে গোলাপ ফুলের মাধ্যমে বরণ করা হয়। এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার মাধ্যমে স্বাগতম জানানো হয় নবীন শিক্ষার্থীরদের।

২৯ মার্চ মঙ্গলবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ।

বক্তারা বলেন, পৃথিবীতের সবচেয়ে মূল্যহীন শিক্ষা। কেননা শিক্ষা”জাতির মেরুদণ্ড। জীবনে বেঁচে থাকতে হলে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সুশিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারবো। পৃথিবীতে যত ধরণের শিক্ষা আছে তা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের পারিবারিক,সামাজিক,অর্থনৈতিক,রাষ্ট্রনৈতিক এবং আন্তর্জাতিক জীবনে চলতে শেখায়। তাই নিজেকে উচ্চ শিক্ষিত করে ইঞ্জিনিয়ার, ডাক্তার পুলিশ হয়ে দেশের জন্য কাজ করার আহহবান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আরমান সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কেলু মং, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ নবাগত শিক্ষার্থীর ও গণমান্যব্যক্তি বর্গ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!