Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি:বান্দরবান শহরের উপর দিয়ে বয়ে চলা সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. হামিদ (৬)। সে বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড জালালাবাদ এলাকার মো. ইউসুফের ছেলে। শনিবার (২৭ মে) সকালে বান্দরবান পৌরসভার লাঙ্গীপাড়া এলাকার সাঙ্গু নদীতে এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০ টায় পাড়ার কয়েকজন শিশুর সাথে হামিদও খেলতে নদীর চরে যায় এবং এক পর্যায়ে নদীতে গোসল করতে নামে। এসময় সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিলভিউ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল ইসলাম বলেন, শিশু হামিদকে হাসপাতালে আনার অন্তত একঘন্টা আগেই তার মৃত্যু হয়েছিল।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, সাঙ্গু নদীতে এক শিশু ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে জানিয়েছিল স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!