Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

পটিয়া পৌর সদরে ভারী বৃষ্টির কারণে ৬টি মাটির বসতঘর ধসে পড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রামের পটিয়ায় গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব নিম্নাঞ্চলে পানি জমে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এছাড়া পটিয়া পৌর সদর ৫ নং ওয়ার্ড ঈদুল মল্ল পাড়ার মাওলানা হাজীর বাড়ির ৬ টি মাটির বসতঘর ধসে পড়ে ঘরে বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয় বলে সংশ্লিষ্ট সুএে জানাগেছে।

সুএে জানায় গত ২৬ আগষ্ট দিনে ভারি বর্ষায় পটিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড ইদুল মল্ল পাড়ার মাওলানা হাজীর বাড়ির মোহাম্মদ মাহবু, মোহাম্মদ আলম, মোহাম্মদ রফিক মিয়া, মোহাম্মদ নেছার, মোহাম্মদ আবছার, মোহাম্মদ মফিজ এর মাটির বসতঘর ধসে পড়ে ঘরে বিভিন্ন সামাজিক নষ্ট হয়ে যায়। বর্তমানে এ ৬টি পরিবার খোলা আকাশের নিছে ও ভাড়া বাসায় থাকছেন বলে ভুক্তভোগী মাহবুল আলম জানান। তিনি এব্যাপারে প্রশাসন ও এলাকার বিত্তশালীদের
মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

এছাড়াও গত কয়েকদিনে কৃষি জমির বীজ তলা এবং পুকুর ডুবে গিয়ে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া মানুষগুলো। গত এক সপ্তাহের ভারী বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে রিক্সা শ্রমিক, সিএনজি অটোরিক্সা চালক, বিভিন্ন পেশার দিনমজুরসহ শত শত মানুষ। এসব শ্রমিকরা তাদের প্রতিদিনের পরিবারের খরচ যোগান দিতে হিমশিম খাচ্ছে।খবর নিয়ে জানা যায়, উপজেলার ছনহরা, ভাটিখাইন আশিয়া, কাশিয়াইশ, কুসুমপুরা, কোলাগাঁও, ভাটিখাইন, জিরি, শোভনদণ্ডী, ধলঘাট, বড়লিয়া ও জঙ্গলখাইনসহ পৌরসভার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে নিম্নাঞ্চলের মানুষগুলো। কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানান
ভারি বর্ষায় অনেক কৃষি জমির চাষাবাদ, বীজ তলা এবং বাড়ি ঘর ধসে পড়ার খবর পেয়েছি। এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে
সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!