Logo
শিরোনাম
মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো: সাইফুল্লাহর পুত্র। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাতটায় নদী থেকে দমকল বাহিনীর নিহতের লাশটি উদ্ধার করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি এলাকায় মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে একটি রিসোর্টে উঠেন কয়েকজন পর্যটক। রুমে উঠার পরসাদাপাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১)।খবর পেয়ে দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুজির পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো: সাইফুল্লাহর পুত্র।রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত বলেন, চট্টগ্রাম থেকে ছয়জন পর্যটকের একটি গ্রুপ বারোটার দিকে রিসোর্টে রুমে উঠেন। তারপর নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হন একজন।আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হলেও আনন্দের ছলে গভীরে গেলে পানিতে ডুবে যায়। লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দুপুরে দেড়টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় মুতদেহ পাওয়া গেছে। লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ময়না তদন্তের বিষয়টি সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!