Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানের আলীকদম থেকে অর্ধকোটি টাকার গাছ জব্দ

ডেস্ক নিউজ:বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬কিলোমিটার এলাকার উন্ডিপাড়া থেকে ২৬৮পিচ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। যার আনুমানিক মুল্যে প্রায় অর্ধকোটি টাকা।

বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের অভিযানে এ কাঠ জব্দ করা হয়।

আলীকদম সেনাবাহিনী জানায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জনসহ বিভিন্ন প্রজাতির ২৬৮পিচ মূল্যবান কাঠ জব্দ করা হয়। এসব গাছের আনুমানিক পরিমান আড়াই হাজার ঘনফুট। যার বাজার মূল্যে প্রায় ৪২লক্ষ টাকার উপরে।

পরে জব্দকৃত এসব কাঠ আলীকদমের তৈন রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয়।

আলীকদম সেনা জোনের জোন জেসিও ওয়ারেন্ট অফিসার ইকরাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে পাঁচারের জন্য রাখা কাঠ জব্দ করেছি। সেনাবাহিনীর দুইটি টিম এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত কাঠগুলো লামা বনবিভাগের তৈন রেঞ্জারকে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত: বান্দরবানের থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়ক পথে গাছের পারমিট বন্ধ করে দেয় বান্দরবান বন বিভাগ। পরে চোরাই কাঠ ব্যবসায়ীরা থানচির রিজার্ভ ফরেষ্টের এসব কাঠ থানচি আলীকদম সড়কপথে আলীকদম হয়ে লামা দিয়ে পাঁচার করার অভিযোগ রয়েছে। রিজার্ভ ফরেস্টের গাছ রক্ষায় থানচিরমত আলীকদম লামা সড়ক পথেও গাছ বন্ধ করার দাবী ওই এলাকার সাধারণ মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!