আকাশ মারমা মংসিং,বান্দরবান
বান্দরবানে যুব মহিলালীগ এর কর্মী সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর শুক্রবার সকালে বান্দরবানের বঙ্গবন্ধু পাঠাগার এর সম্মেলন কক্ষে মহিলা আওয়ামীলীগ আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর সভাপতি জোহরা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে শুরুতেই পতাকা উত্তোলন মধ্য দিয়ে জাতীয় সংগীত তুলে ধরা হয়। পরে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি।
এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,ক্যসাপ্রু,জেলা যুবলীগের আহবায়ক কেলু মং, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার,যুব মহিলা লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড .সাহনাজ পারভীন ডলি,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভাসহ যুব মহিলালীগ এর কেন্দ্রীয় নেত্রীবৃন্দ এবং বান্দরবান জেলা মহিলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরা সহ গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বক্তবে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যান্ত আশাব্যাঞ্জক । নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়াতন সম্ভব। বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে আর নারীদের উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে।
এইদিকে আয়োজকেরা জানান,বান্দরবানে এবারই প্রথম কেন্দ্রীয় নির্দেশনায় যুব মহিলা লীগের কমিটি গঠন হতে যাচ্ছে আর এই কমিটি গঠন হলে যুব মহিলা লীগের মাধ্যমে এলাকার উন্নয়ন কাজ তরান্বিত করা হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি