নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ পালিত হয়েছে।
শনিবার ৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমবায় অফিসার কবির আহমদ, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সহ-সভাপতি আবু তাহের সও,সমবায় সমিতির অফিস সহকারি নুরুল আবছার নাইক্ষ্যংছড়ি নির্মান শ্রমিক সমিতির জাহেদ হোসেনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সমবায় অফিসের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ীসহ অনেকই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২১সালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সববায় সমিতি মাঝে সনদ বিতরণ করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি