Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

রাজস্থলীতে আওয়ামীলীগে দলীয় পদ হারালেন ৮ জন

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় আওয়ামীলীগের ৫ নেতা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৮ জন দলীয় পদ হারালেন।

মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাওয়াল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সই করা পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ্বনাথ চৌধুরী ও মংচিং চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক হাওলাদার ও কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অংচাইনু মারমা, সাধারণ সম্পাদক সুরেজ তংচঙ্গ্যা। এছাড়া সংগঠন থেকে অব্যাহতি পেলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী।

প্রসঙ্গত, রাঙামাটির রাজস্থলী উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আদোমং মারমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ঞোমং মারমা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় এর আগে তাকেও বহিষ্কার করে আওয়ামীলীগ। এবার আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আরও ৮ নেতা পদ হারালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!