আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামিলীগ ভোট কেন্দ্র কমিটি গঠন ও সংগঠনিক বিষয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকালবেলা থানলাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি ডাঃ আরুন কান্তি দে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউতং ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি,নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব শহিদুল্লাহ মিন্টু, সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর,শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো.শাহেদ, ৩নং ওয়ার্ড মেম্বার রাখাল চন্দ্র দে, মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা,যুব মহিলা আওয়ামিলীগ সভাপতি রেজিয়া বেগম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, ছাত্রলীগ সহসভাপতি ইসমাইলুল করিম, সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজু, সহ ওয়ার্ড আওয়ামিলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের নেতাকর্মী সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইতং আওয়ামিলীগ সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব শহিদুল্লাহ মিন্টু বলেন, এখন আমাদের সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধ হয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি হাতকে শক্তিশালি করতে হবে। আওয়ামী লীগকে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এবং আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে গভীর ষড়যন্ত্র করছে ঐ বিএনপি-জামায়াত চক্র। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে এক কাতারে থাকতে হবে। যাতে তারা কোনভাবেই যেন মাথাচাড়া দিতে না পারে। আমি বিশ্বাস করি পার্বত্য জেলা জনগণ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা ও বীর বাহাদুর উশৈসিং কে আবারো ক্ষমতায় আনবে।
অতিথি মাহামুদুর রহমান শুক্কুর,শেখ এইচ এম আহসান উল্লাহ সহ দলীয় নেতারা বক্তব্য বলেন, এই কেন্দ্র থেকে সর্বোচ্চ নৌকা মার্কা ভোট দিয়ে বীর বাহাদুর কে উপহার দিবো। ফাইতং ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে ৩০ বছরে তা প্রশংসনীয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ক্ষমতায় আছে বলে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। বিএনপি জামাত ইসলাম ক্ষমতায় ছিলো ফাইতং কোন উন্নয়ন হয় নাই। আবারও মন্ত্রী বীর বাহাদুর’কে ক্ষমতায় আনতে হবে এবং নৌকা মার্কায় ভোট দিতে হবে, তা না হলে দেশে কোন উন্নয়ন হবে না। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ৩০০তম সংসদীয় আসন পার্বত্য জেলা থেকে উপহার দিতে আমি প্রস্তুত আছি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি