Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজনে ইউনিসেফ এর সিফোরডি শাখার অর্থায়নে, কিশোর কিশোরীর অভিভাবকবৃন্দের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ হলরুমে (২৮ নভেম্বর) রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টায় পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে বান্দরবান জেলা প্রকল্প ব্যবস্থাপক আলুমং মার্মা, বাইশারী ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বার নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।

সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংলাওয়েই মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমিন হেলালী পরিচালনায় বিভিন্ন বিষয়ে কিশোর কিশোরী ও পিসিএমসি কমিটি সভাপতি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে প্রশিক্ষক চৌ¤্রাচিং মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ১০টি ক্লাস্টারে ৯০টি পাড়াকেন্দ্রের কিশোর-কিশোরী, অভিভাবক, মাঠ সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিভাবকবৃন্দের ও কিশোর কিশোরীর উদ্দেশ্য প্রধান অতিথি আলুমং মার্মা বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্টির আর্থ-সামাজিক উন্নয়ন। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে পার্বত্য জেলার অনগ্রসর জনগনের আর্থ-সামাজিক উন্নয়ন ও সাম্যতা অর্জনের লক্ষ্যে মৌলিক সেবার সুযোগ বৃদ্ধিকরণ এবং তা যথাযথভাবে বিতরন করে মা ও শিশুদের জীবন রক্ষাকারী বিভিন্ন বিষয়ে (পুষ্টি, স্বাস্থ্য ও স্যানিটেশন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে) টেকসই ব্যবহারিক পরিবর্তনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষক চৌথোয়াচিং মার্মা তিনি শিশু ও মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিতকরনের মাধ্যমে পিছিয়ে পড়া এলাকার মাতৃ ও শিশু মৃত্যুহার কমানো। শিশু, কিশোরী ও নারীদের পুষ্টি সেবা প্রদানের মাধ্যমে অপুষ্টি জনিত সমস্যা দুরীকরনে সহায়তা করা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!