Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

রুমায় ও আলীকদমে নৌকার প্রার্থী ৫ ও স্বতন্ত্র প্রার্থী ১ জনে জয় লাভ

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান রুমা ও আলীকদম দুই উপজেলায় তৃতীধাপে ইউপি নির্বাচনে ৮ ইউপির মধ্যে ৫ ইউনিয়নে নৌকা প্রার্থীর, ২টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ও ১টি ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাতে দুই উপজেলার স্ব-স্ব রিটার্নিং অফিসার কার্যালয় হতে এই তথ্যে প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

রুমা ও আলীকদমে ইউপি নির্বাচনে ১৬টি ইউপির নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে বিগত সময়ের তুলনায় এবারের নির্বাচনে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগে তোলে সাধারণ সদস্য প্রার্থীরা।

এইদিকে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান উহ্লামং মারমা, ২নং রুমা সদরে নৌকা প্রতিক নিয়ে শৈমং মারমা (শৈবং) ও ৪নং গ্যালেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতিকের মেনরত ম্রো ৩ ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নে নৌকা প্রতিকের জিরা বমসহ বেসরকারীভাবে লাভ করেন।

অন্যদিকে আলীকদম উপজেলায় সদর ইউনিয়নে নৌকা প্রতিকের নাছির উদ্দিন, ২ নং চৈক্ষং ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন, ৩ নং নয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী কফিল উদ্দিন, ৪ নং কুরুকপাতা ইউনিয়নে নৌকা প্রতিকের ক্রাতপুং ম্রো জয় লাভ করেছেন।

বিএনপি বিহীন বান্দরবানের ৮ ইউপির এই নির্বাচনে আলীকদম উপজেলার নয়াপাড়া, সদর ও কুরুকপাতা এবং রুমা পাইন্দু ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহীরা স্বতন্ত্র হয়ে নৌকা প্রতিকের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!