Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মমতা ব্যানার্জীর বিদেশ সফরে বাধা

আন্তজার্তিক ডেস্ক

আরও একবার মমতা ব্যানার্জীর বিদেশ সফরে বাধা হয়ে দাঁড়ালো মোদী সরকার। শুক্রবার (১০ ডিসেম্বর) নেপাল সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মমতাকে দেশছাড়ার অনুমতি দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

নেপাল সরকারের আমন্ত্রণে ১০-১২ ডিসেম্বর একটি কনভেনশনে যোগ দিতে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। কিন্তু সেই সফরে ছাড়পত্র দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আবারও কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।

মমতার সঙ্গে এ নিয়ে তিনবার এমন ঘটনা ঘটালো। এর আগে রোম সফরের অনুমতি পাননি। তারপর চীন সফর বাতিল হয়েছিল ছাড়পত্র না পাওয়ায়।

এভাবে একের পর এক বিদেশ সফরে বাধা দেওয়ার প্রতিবাদে ভারতীয় পার্লামেন্টে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এখন তাদের শীতকালীন অধিবেশন চলছে।

মমতাকে কেন নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি, তা জানায়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এখনো কিছু বলেননি তৃণমূল সুপ্রিমো। তবে বিষয়টি নিয়ে যে শোরগোল শুরু হবে, তা স্পষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!