Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ভারতের আয়কর বিভাগ অভিযান চালিয়ে ১৫০ কোটির নোট উদ্ধার

নিউজ ডেস্ক

ভারতের কানপুরে পীযূষ জৈন নামের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ কোটির নোট উদ্ধার করেছে দেশটির আয়কর বিভাগ। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানে। খবর আনন্দবাজারের।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, আয়কর বিভাগের কর্মকর্তারা প্রথমে পীযূষের বাড়িতে অভিযান চালান। সেখানেই উদ্ধার হয় ১৫০ কোটির নোট। পীযূষের সুগন্ধী দ্রব্যের ব্যবসা। সেই সঙ্গে তার কোল্ড স্টোর, পেট্রল পাম্পেরও ব্যবসা রয়েছে। মুম্বাইয়ে একটি শোরুমের মালিক তিনি।

কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।
আরেকটি ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। নোট রাখা হয়েছে ছোট ছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে যে বাক্সের মুখ বন্ধ করা।

আয়কর দপ্তর সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বাইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর বিভাগের কর্মকর্তারা এ অভিযান চালান। কর্মকর্তারা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া বিল দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়া সংস্থার নামেও বিল তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়া বিল পাওয়া গেছে বলে অভিযোগ পীযূষের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!