রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অস্ত্রসহ শান্তিচুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত দলের ৪ কর্মীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটককৃতরা হলেন,বিজয় কুমার চাকমার ছেলে বিনয় চাকমা (৪৩),আদিকান্ত চাকমার ছেলে উনিল চাকমা(৬০), হরিরাম চাকমার ছেলে বিজয় চাকমা (স্মৃতি) (৪২) এবং দুলাই চাকমার ছেলে বিকাশ চাকমা (বাইট্যা চাকমা)(৩৫)।
গত শনিবার গভীর রাতে উপজেলার ১২ বীর বাঘাইহাট জোন সদরের আওতাধীন মুশফিক আর্মি ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা গেছে। এসময় তল্লাশী চালিয়ে তাদের নিকট থেকে ২টি এলজি, এলজির ৫ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের ৩টি রশিদ বই, আদায়কৃত চাঁদা ২ হাজার ১১৪ টাকা, ৪টি মোবাইল এবং ইউপিডিএফ (প্রসীত) দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ২টি ব্যানার উদ্ধার করা হয়।
এবিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিদের রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি