মংহাইথুই মারমা : রুমা প্রতিনিধি : বান্দরবানে রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নে ত্রাণ শাখা উদ্যোগে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্ক্ষা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান শৈবং মারমা (শৈমং)কে।
দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩৫০পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, সদর ইউনিয়নে মহিলা মেম্বার রূপনা বড়ুয়া ও মেম্বার স্বপন কর্মকারসহ আরো অনেকে প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য ইতিবাচক কিছু করার পদক্ষেপ ২নং সদর ইউনিয়ন পরিষদসহ আরো তিনটি ইউনিয়ন পরিষদ কম্বল বিতরণে অব্যাহত রাখবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি