রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক : জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বান্দরবানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন চৌধুরী মার্কেট সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে সাবেক সংসদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হয়।
আজ ১১ জানুয়ারি সোমবার সকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন সাধারণ মানুষ নির্বাচন কমিশনারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে তাই তার প্রতিবাদে আজকের এই মানব সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি তা বাংলাদেশ মেনে নিবে না। আর সে উপলক্ষে বান্দরবানে বি এন পির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে তা ভঙ্গ হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি