আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আকিজ কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেন্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন।
শুত্রুবার ২৮ মে দুপুরে ডিআইজি কুমির প্রজনন কেন্দ্র
পরিদর্শন কালে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ
হাসানুজ্জামান,এএপি সার্কেল উখিয়া,নাইক্ষ্যংছড়ি নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন,আকিজ কুমির প্রজনন কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর আদনান সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা সাথে ছিলেন।
কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন ছাড়াও দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান রেডিয়েন্ট গ্রুপের অংগ প্রতিষ্ঠান রেডিয়েন্ট গার্ডেন পরিদর্শন করেন।
এসময় রেডিয়েন্ট গার্ডেন এর প্রকল্প পরিচালক মশহুর রহমান লিটন,স্থানীয় প্রতিনিধি ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি