Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের-১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা   

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন মঙ্গলবার (১জুন) সকাল ১০ টায় পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এ বাজেটে ইজারা বাবদ আয়, জন্মনিবন্ধন ফি, লাইসেন্স পারমিট ফি, সরকারি অনুদানসহ বিভিন্ন খাদ থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা।

অপর দিকে উন্নয়ন খাতে ব্যয় (এনজিও/এডিপি), বকেয়া বিদ্যুৎ ও টেলিফোন বিল,উন্নয়ন এলজিএসপি-৩,ভ্রমনভাতা ও ট্যাক্স আদায় কমিশন২০%, কর্মচারিদের বেতন বকেয়া,জম্ম-মৃত্যু নিবন্ধন ফিঃ, আইসিটিসহ নানা খাদে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। উম্মোক্ত বাজেট অধিবেশন চেয়ারম্যান নুরুল আবছার ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের সচিব মোঃ ছৈয়দ আলমের সঞ্চালনায় বাজেট অধিবেশনে সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন চেয়ারম্যান নুরুল আবছার ইমন। করোনা কালে ক্ষুদ্র পরিসরে আয়োজিত এ বাজেট অধিবেশনে ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ, মহিলা সদস্য রাশেদা বেগম,রহিমা বেগম,লায়লা বেগম,পুরুষ সদস্য আরেফ উল্লাহ ছুট্টু, ফরিদ আহাম্মদ,ফয়েজ আহাম্মদ, ছাবের আহাম্মদ, আব্দুর রহমান আলী হোসেন শামশুল আলম,ছালা অং চাক, প্রমুখ। উল্লেখ্য উক্ত বাজেট নির্ধারনের প্রস্তাব সভায় উপস্থিত সর্ব সম্মতিতে গৃহীত ও অনুমোদিত হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!