ডেস্ক নিউজ:বান্দরবানে রুমা উপজেলার ১২০০লিটার দেশীয় মদসহ ৫জনকে আটক করেছে যৌথবাহিনী।
(৩জুন) বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা দিকে রুমা বাজার সংলগ্নের আশ্রম পাড়ার বিপুল পরিমাণে দেশীয় মদ তৈরি প্রস্তুত রাখার বিশেষ গোপনীয় মাধ্যমে গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেন। পরে মদক ব্যবসায়ীদের যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণে মদ জব্দ করে গ্রেফতার করেন পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, কয়েক দিন ধরে রুমা বাজার মোদি দোকান থেকে প্রচুর পরিমাণে চিনি কিনতে থাকে মদ প্রস্তুত কারীরা । চিনি দিয়ে তৈরি দেশীয় মদ মানুষের শরীরের খুবই ক্ষতিকর। করোনা ভাইরাস কারনে স্কুল,কলেজ বন্ধ থাকায় উদ্দীয়মান যুবকদের গ্রাস করছে নিয়মিত মদের মাধ্যমে, এই মাদক অভিযান নিয়মিত অব্যাহত রেখে সচেতন অভিভাবকদের উদ্দীগ্ন চিন্তা থেকে মুক্ত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আটককৃতরা হলেন, মংখেঅং মার্মা (৪০) পিতা, মৃঃ চিসাথোয়াই সাং আশ্রমপাড়া, চশৈ মার্মা(২২)পিতাঃ
অংথোয়াই মার্মা, মংমংসিং মার্মা (২৪) পিতাঃ মংকাই মার্মা, থোয়াইনুমং মার্মা (৩৩) পিতা মেদুমং মার্মা, উবাথোয়াই মার্মা (২৫) পিতা, চাওউচিং মার্মা।
আটককৃতদের রুমা থানায় আটক রেখে মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে বলে জানিয়েছেন রুমা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি